২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধাপরাধ প্যানেলে জাতিসংঘের অংশগ্রহণ মানবে শ্রীলংকা

আর্ন্তজাতিক অংশগ্রহণের বিরোধিতা থেকে সরে এসে সরকার মনোনীত যুদ্ধাপরাধ তদন্ত দলে জাতিসংঘের একজন প্রতিনিধি নেওয়ার অনুমতি দেবে বলে রোববার জানিয়েছে শ্রীলঙ্কা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2010, 03:33 PM

Updated : 25 Aug 2022, 07:49 PM

কলম্বো, ডিসেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- আর্ন্তজাতিক অংশগ্রহণের বিরোধিতা থেকে সরে এসে সরকার মনোনীত যুদ্ধাপরাধ তদন্ত দলে জাতিসংঘের একজন প্রতিনিধি নেওয়ার অনুমতি দেবে বলে রোববার জানিয়েছে শ্রীলঙ্কা। তবে এতে যুদ্ধাপরাধ তদন্তে কমিশনের বিশ্বাসযোগ্যতা খুব একটা বাড়বে বলে মনে করছেন না বিশ্লেষকরা। শ্রীলংকা এর আগে ২৫ বছরধরে চলা গৃহযুদ্ধ অবসানে এলটিটিই'র সঙ্গে লড়াইয়ে যুদ্ধাপরাধ ঘটেছে কিনা তা তদন্তের লক্ষ্যে জাতিসংঘ মহাসচিব বান কি মুন মনোনীত তিন সদস্যের যুদ্ধাপরাধ তদন্ত দল প্রত্যাখান করেছে। জাতিসংঘ যুদ্ধাপরাধ তদন্ত প্যানেলের সদস্যদের শ্রীলঙ্কায় প্রবেশের অনুমতি দেওয়া হবে না বলেও জানায় দেশটি। এখন সে অবস্থান থেকে সরে এসে শীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রণালয় জানিয়েছে, প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসে মনোনীত যুদ্ধাপরাধ তদন্ত দলে (এলএলআরসি) জাতিসংঘের অংশগ্রহণকে স্বাগত জানাবে শ্রীলঙ্কা সরকার। তদন্ত প্যানেলে জাতিসংঘ প্রতিনিধি পাঠানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থাপনাও সরকার করবে বলে জানায় মন্ত্রণালয়। পররাষ্ট্রমন্ত্রণালয় আরো জানায়, এ সিদ্ধান্ত ইতিমধ্যেই জাতিসংঘকে জানানো হয়েছে। কিন্তু শ্রীলঙ্কায় এলটিটিই'র সঙ্গে চূড়ান্ত লড়াইয়ের দিনগুলোতে সরকার ও গেরিলা দুপক্ষের যুদ্ধপরাধের ঘটনা আন্তর্জাতিকভাবে খতিয়ে দেখার মানবাধিকার সংগঠন ও পশ্চিমা দেশগুলোর দাবির কাছে কলোম্বোর সা