২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফিলিপাইনে হোটেলে আগুন, ১৫ জনের মৃত্যুর আশঙ্কা

ফিলিপাইনের উত্তরাঞ্চলের টুগুয়েগারাও শহরের একটি হোটেলে রোববার ভোররাতে আগুন লেগে ১৫ জন নিখোঁজ হয়েছে এবং মারা গেছে বলে ধারণা করা হচ্ছে। আহত হয়েছে ১২ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2010, 10:16 AM

Updated : 25 Aug 2022, 07:49 PM

ঢাকা, ডিসেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---ফিলিপাইনের উত্তরাঞ্চলের টুগুয়েগারাও শহরের একটি হোটেলে রোববার ভোররাতে আগুন লেগে ১৫ জন নিখোঁজ হয়েছে এবং মারা গেছে বলে ধারণা করা হচ্ছে। আহত হয়েছে ১২ জন। কাগায়ান প্রদেশের পুলিশ প্রধান মাও আপলাস্কার বরাত দিয়ে স্কাই নিউজ জানিয়েছে, বেড অ্যান্ড ব্রেকফাস্ট নামের পাঁচতলা হোটেলে আগুন লেগেছে। নিখোঁজদের উদ্ধারকাজ চলছে। আপলাস্কা বলেন, "ভিতরে আটকা পড়া ১৫ জনের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।" আহত ১২ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি। তিনি বলেন, আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। স্থানীয় দমকল কর্মীরা জানায়, হোটেলের অতিথিদের মধ্যে সবে নার্সিং কোর্স শেষ করে আসা একদল শিক্ষার্থী নার্সিংয়ের পরীক্ষা দিতে পার্শ্ববর্তী শহর সান্তিয়াগো থেকে এসেছে। দমকল কর্মকর্তা পিটার ক্যাগুরঙ্গান বলেন, "নিখোঁজদের সম্পর্কে আমাদের কাছে সর্বশেষ তথ্য নেই। উদ্ধারকাজ চলছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/১৫৫৭ ঘ.