লন্ডন, ডিসেম্বর ১৪(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- উইকিলিকস প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের প্রাক্তন ডেপুটি দ্যানিয়েল দ্যামেশ্চি বার্গ উইকিলিকসের প্রতিদ্বন্দ্বী সাইট চালুর ঘোষণা দিয়েছেন।
অ্যাসাঞ্জের প্রাক্তন প্রধান সহকারী দ্যানিয়েল বলেছেন নতুন এই সাইট উইকিলিকস থেকেও স্বচ্ছ হবে ।
'ওপেনলিকস'(www.openleaks.org) নামের এই সাইট এ একটি লোগো ও "শিগগিরই আসছে" ঘোষণা প্রদর্শিত হচ্ছে।
দ্যামেশ্চি বার্গ এর আগে জার্মান হ্যাকার গ্র"প 'চ্যাওস কম্পিউটার ক্লাব' এর সদস্য ছিলেন।
তিনি বলেছেন, ওপেনলিকস ২০১১ সালের প্রথম দিকেই বিচারের মুখোমুখি হতে পারে ও প্রভাবশালী মিডিয়া হয়ে উঠতে পারে।
বর্তমানে ওপেনলিকসের ১০ জন সদস্য আছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/ ২১০৯ ঘ.
bdnews24