জাতিসংঘ, ডিসেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- গণবিধ্বংসী অস্ত্রের কথা বলে জর্জ বুশ ইরাকে সামরিক অভিযান শুরু করলেও এখন পরমাণু প্রযুক্তি আমদানির ক্ষেত্রে সেই ইরাকের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারে তৎপরতা চালাচ্ছে যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনের সভাপতিত্বে বুধবার অনুষ্ঠেয় ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদের বৈঠকে ইরাকের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার ও জাতিসংঘের তেলের বিনিময়ে খাদ্য প্রকল্প শেষের সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে বলে কূটনীতিকরা জানিয়েছেন।
যদিও পরমাণু কর্মসূচি পর্যবেক্ষণ সংক্রান্ত জাতিসংঘ চুক্তিতে এখনো সমর্থন জানায়নি মধ্যপ্রাচ্যের দেশটি।
ইরাকে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন বহুজাতিক বাহিনীর অভিযান শুরু হয় ২০০৩ সালের ২০ মার্চ। অভিযানে ইরাকের শাসক সাদ্দাম হোসেনকে উৎখাত এবং পরে তাকে ফাঁসিতে ঝোলানো হলেও গণবিধ্বংসী অস্ত্রের কোনো নমুনা দেখাতে পারেনি ওয়াশিংটন। অন্যদিকে অভিযানে প্রাণ হারায় লাখ লাখ নিরাপরাধ ইরাকি।
জাতিসংঘে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সুসান রাইস ইরাকের ওপর থেকে পরমাণু প্রযুক্তি আমদানির বিষয়ে নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করে জাতিসংঘ মহাসচিব বান কি মুনকে চিঠি পাঠিয়েছেন।
চিঠিতে সুসান বলেন, "দুই দশকের স্বৈরশাসন ও যুদ্ধ শেষে জাতিসংঘের প্রতিষ্ঠাতা সদস্য রাষ্ট্র ইরাক আবার আন্তর্জাতিক স
bdnews24