সিউল/বেইজিং, ডিসেম্বর ১৪ (বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- উত্তর কোরিয়া তাদের প্রধান পরমাণু স্থাপনা ছাড়াও গোপনে আরো কয়েকটি স্থাপনায় ইউরেনিয়াম সমৃদ্ধ করছে বলে মঙ্গলবার সন্দেহ প্রকাশ করেছে দক্ষিণ কোরিয়া।
সিউল এক মন্তব্যে বলেছে, এমন হলে এর মানে হচ্ছে, উত্তর কোরিয়ার হাতে পরমাণু বোমা বানানোর মত আরো রসদ মজুদ আছে।
দক্ষিণ কোরিয়ার পররাষ্টমন্ত্রী কিম সাং-হোয়ান অবশ্য বলেছেন, পিয়ংইয়ং-এর আরো তিনটি কি চারটি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রকল্প আছে--- ত্রিকায় প্রকাশিত এ খবর নিশ্চিত করতে পারছেন না তিনি।
তবে তিনি সন্দেহ প্রকাশ করে বলেন, ইয়ংবিয়ং পরমাণু প্রকল্প ছাড়াও উত্তর কোরিয়ার আরও স্থাপনা থাকতে পারে।
এক সংক্ষিপ্ত বিবৃতিতে তিনি জানান, এটি এখনো গোয়েন্দা তথ্য মাত্র। আর আমরা বিষয়টির ওপর নজর রাখছি।
যুক্তরাষ্ট্রের পরমাণু বিশেষজ্ঞ সিগফ্রেড হ্যাকার গত নভেম্বরে উত্তর কোরিয়ার ইয়ংবিয়ং পরমাণু প্রকল্প পরিদর্শন করেন।
তিনি ইতোমধ্যেই উত্তর কোরিয়ায় আরো বিকল্প ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রকল্প থাকা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
গত মাসে দক্ষিণ কোরিয়ার ইয়োনপিয়ং দ্বীপে উত্তর কোরিয়ার গোলাবর্ষণে চারজন নিহত হলে কোরিয় উপদ্বীপে চরম উত্তোজনা দেখা দেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৯৩৬ ঘ.
bdnews24