২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আস্থা ভোটে জিতলেন বারলুসকোনি

ইতালির প্রধানমন্ত্রী সিলভিও বারলুসকোনি মঙ্গলবার সিনেটে আস্থা ভোটে জিতেছেন। তার পক্ষে পড়েছে ১৬২ আর বিপক্ষে পড়েছে ১৩৫ ভোট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2010, 11:21 AM

Updated : 25 Aug 2022, 07:48 PM

রোম, ডিসেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইতালির প্রধানমন্ত্রী সিলভিও বারলুসকোনি মঙ্গলবার সিনেটে আস্থা ভোটে জিতেছেন। তার পক্ষে পড়েছে ১৬২ আর বিপক্ষে পড়েছে ১৩৫ ভোট। এখন পার্লামেন্টের নিুকক্ষে বিরোধীদলের ডাকা অনাস্থা ভোটের মুখোমুখি হতে হবে তাকে। অনাস্থা ভোটে হেরে গেলে বারলুসকোনিকে পদত্যাগ করতে হতে পারে এবং আগাম নির্বাচনের পট প্রস্তুত হতে পারে। বারলুসকোনি এর আগেই সোমবার পার্লামেন্ট সদস্যদের হুঁশিয়ার করে বলেছেন, তার বিরুদ্ধে ভোট দিলে ইতালি ইউরো জোনের ঋণ সঙ্কটের মুখে পড়ার ঝুঁকি সৃষ্টি হবে। তিনি সংকীর্ণ রাজনৈতিক স্বার্থে সরকারের ধ্বংস ডেকে না আনার জন্যও আইনপ্রণেতাদের আহ্বান জানান। সিনেটে বার্লুসকোনি বলেন, ইতালিতে নিরবিচ্ছিন্ন দেশ পরিচালনা প্রয়োজন। তাকে উৎখাত করা হলে দেশে সঙ্কট আরো ঘনীভূত হবে। বছরজুড়ে অন্তর্দলীয় কোন্দল, দুর্নীতি ও যৌন কেলেঙ্কারিতে বারলুসকোনির নেতৃত্বে বিশ্বাসযোগ্যতা ক্ষুন্ন হয়েছে। অতি স