২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বরখাস্ত

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মানুশেহর মোত্তাকিকে সোমবার বরখাস্ত করেছেন প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2010, 04:29 PM

Updated : 25 Aug 2022, 07:47 PM

তেহরান, ডিসেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স/বিবিসি)--- ইরানের পররাষ্ট্রমন্ত্রী মানুশেহর মোত্তাকিকে সোমবার বরখাস্ত করেছেন প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ। মোত্তাকির জায়গায় তত্ত্বাবধায়ক পররাষ্ট্রমন্ত্রী হিসাবে শীর্ষ পরমাণু কর্মকর্তা আলী আকবর সালেহিকে নিয়োগ দিয়েছেন তিনি। সালেহি ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান। ইরানের সরকারি বার্তা সংস্থা 'ইরনা' এ খবর জানিয়েছে। আহমাদিনেজাদ কেনো মোত্তাকিকে বরখাস্তের সিদ্ধান্তের নিলেন প্রাথমিক খবরে তা জানানো হয়নি। তবে মোত্তাকি নির্বাচনে আহমাদিনেজাদের প্রতিপক্ষ পার্লামেন্ট স্পিকার আলী লারিজানির ঘনিষ্ঠ মিত্র বলেই মনে করা হয়ে থাকে। পার্লামেন্ট ও নির্বাহী বিভাগের ক্ষমতা নিয়ে লারিজানির সঙ্গে আহমাদিনেজাদের দ্বন্দ্ব আছে। পররাষ্ট্রমন্ত্রী পরিবর্তন দুজনের মধ্যে এ ক্ষমতার দ্বন্দ্ব আরো তীব্র হওয়ারই লক্ষণ বলে মনে করছেন বিশ্লেষকরা। রাষ্ট্রীয় টেলিভিশন প্রতিবেদনে বলা হয়েছে, আহমাদিনেজাদ আলী আকবর সালেহিকে তত্ত্বাবধায়ক পররাষ্ট্রমন্ত্রী করেছেন। তিনি মন্ত্রীর দায়িত্ব পালন করাসহ আণবিক শক্তি সংস্থার প্রধানের দায়িত্বও পালন করবেন। তবে একটি সূত্র আধা সরকারি ফার্স বার্তা সংস্থাকে জানিয়েছে, সালেহির জায়গায় আণবিক শক্তি সংস্থার প্রধান করা হতে পারে ঊর্ধ্বতন পরমাণু কর্মকর্তা মোহাম্মদ গানাদিকে। সংস্কারপন্থি একটি ওয়েবসাইট জানিয়েছে, আহমাদিনেজাদের পররাষ্ট্রনীতির সমালোচনা করার কারণে মোত্তাকিকে বরখাস্ত করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোরডটকম/এলকিউ/২২১৮ ঘ.