২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আসতিয়ানিকে মুক্তি দিতে শিল্পী-রাজনীতিকদের আহ্বান

ইরানের পাথরছুঁড়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত নারী সাকিনেহ মোহাম্মাদি আসতিয়ানিকে সোমবার মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন ৮০ জনেরও বেশি শিল্পী, শিক্ষাবিদ ও রাজনীতিক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2010, 08:54 AM

Updated : 25 Aug 2022, 07:47 PM

লন্ডন, ডিসেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরানের পাথরছুঁড়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত নারী সাকিনেহ মোহাম্মাদি আসতিয়ানিকে সোমবার মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন ৮০ জনেরও বেশি শিল্পী, শিক্ষাবিদ ও রাজনীতিক। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি এবং প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদের উদ্দেশ্যে 'দ্য টাইমস' সংবাদপত্রের প্রথম পৃষ্ঠায় লেখা ওই চিঠিতে বলা হয়েছে, "সাকিনেহ মোহাম্মাদি আসতিয়ানি যথেষ্ট সাজা পেয়েছেন। আমরা নিুস্বাক্ষরকারীরা ইরানের সরকারের প্রতি মিসেস আসতিয়ানি, তার ছেলে সাজাদ ঘাদারজাদে এবং তার আইনজীবী জাভিদ হুতান কাইয়ানকে দ্রুত মুক্তি দেওয়ার আহ্বান জানাচ্ছি।" ওই খোলাচিঠিতে স্বাক্ষরকারীদের মধ্যে অভিনেতা রবার্ট রেডফোর্ড, সঙ্গীতশিল্পী ফ্রান্সিস বার্নার্ড কুচনার, ইরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান ক্যাথেরিন অ্যাস্টন, লেবারপার্টির নেতা ইডি মিলিব্যান্ড, অভিনেতা রবার্ট ডি নিরো, প্যারিসের মেয়র বারট্রেন্ড ডেলানোয়ে এবং নোবেল বিজয়ী সাহিত্যিক ওলে সোয়েঙ্কাও রয়েছেন। বিয়ে বহির্ভূত শারীরিক সম্পর্ক ও স্বামী হত্যায় সহযোগিতার অভিযোগে তাকে পাথর ছুঁড়ে হত্যার নির্দেশ দেয় ইরানের শরিয়া আদালত। পরবর্তী সময়ে আন্তর্জাতিক চাপের মুখে পাথর ছুঁড়ে তার মৃত্যুদণ্ড কার্যকর স্থগিত করা হয়। কিন্তু এরপরও আসতিয়ানি এখনো নিরাপদ নন। স্বামীহত্যায় সহযোগিতার অভিযোগে ফাঁসিতে ঝুলিয়ে তার মৃত্যুদণ্ড কার্যকরের সম্ভাবনা রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৪৫০ঘ.