২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাজ্যে সোয়াইন ফ্লুতে ১০ জনের মৃত্যু

যুক্তরাজ্যে আবারো সোয়াইন ফ্লুর এইচ১এন১ ভাইরাসের প্রকোপ দেখা দিয়েছে। এতে আক্রান্ত হয়ে গত ছয় সপ্তাহে ১০ জনের মৃত্যু হয়েছে বলে স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2010, 08:57 AM

Updated : 25 Aug 2022, 07:47 PM

লন্ডন, ডিসেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাজ্যে আবারো সোয়াইন ফ্লুর এইচ১এন১ ভাইরাসের প্রকোপ দেখা দিয়েছে। এতে আক্রান্ত হয়ে গত ছয় সপ্তাহে ১০ জনের মৃত্যু হয়েছে বলে স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন। গত বছরের মার্চ মাসে প্রাদুর্ভাব হওয়ার পর বিশ্বব্যাপী মহামারী আকারে ছড়িয়ে পড়েছিলো এইচ১এন১ ভাইরাসটি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানায়, ভাইরাসটিতে গত বছর অনেক গর্ভবতী নারীসহ ১৮ হাজার ৪৫০ জনের মৃত্যু হয়। এরপর গত অগাস্টে ওই মহামারি শেষ হওয়ার ঘোষণা দেয় ডব্লিউএইচও। যুক্তরাজ্যের স্বাস্থ্য সুরক্ষা সংস্থা (এইচপিএ) শনিবার এক বিবৃতিতে জানায়, ভাইরাসটিতে আক্রান্ত হয়ে গত ছয় সপ্তাহে ১০ জনের মৃত্যু হয়েছে। তাদের বয়স ৬৫ বছরের নিচে। এইচপিএ'র প্রধান অধ্যাপক জন ওয়াটসন ইন্ডিপেনডেন্ট পত্রিকাকে বলেন, "তীব্র অসুস্থতা নিয়ে আক্রান্তদের হাসপাতালে ভর্তির ও দেশজুড়ে শিক্ষাপ্রতিষ্ঠানে জ্বর ছড়িয়ে পড়ার খবর আমাদের কাছে এসেছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এজে/১৪৫১ ঘ.