তেহরান, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাথর ছুঁড়ে মৃত্যুদণ্ড পাওয়া ইরানি নারী মুক্তি পেয়েছেন বলে বৃহস্পতিবার দাবি করেছে ইউরোপীয় একটি মানবাধিকার গোষ্ঠী। তবে ইরান থেকে এ ব্যাপারে নিশ্চিত হওয়ার মতো কোনোকিছু জানা সম্ভব হয়নি।
জার্মানভিত্তিক 'দ্য ইন্টারন্যাশনাল কমিটি এগেইনস্ট স্টোনিং' জানায়, তারা 'ইরানের সূত্র' থেকে জানতে পেরেছে, সাহিনেহ মোহাম্মাদি আসতিয়ানিকে মুক্তি দেওয়া হয়েছে।
ইতালির পররাষ্ট্রমন্ত্রী ফ্রাঙ্গো ফাত্তিনি এ ঘটনাকে 'চমৎকার সংবাদ' আখ্যা দিয়ে স্বাগত জানিয়েছেন।
বিয়ে বহির্ভূত শারীরিক সম্পর্কের অভিযোগে আসতিয়ানিকে পাথর ছুঁড়ে মৃত্যুদণ্ড কার্যকরের নির্দেশ দেয় ইরানের শরিয়া আদালত। কিন্তু এ খবর আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক তোলপাড় তোলে এবং এ শাস্তি কার্যকর না করতে ইরানের ওপর চাপ বাড়তে থাকে।
চাপের মুখে ইরান পাথর ছুঁড়ে মৃত্যুদণ্ড কার্যকর স্থগিত করলেও কর্মকর্তারা জানান, স্বামী হত্যার সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে আসতিয়ানিতে ফাঁসিতে ঝুলিয়ে দণ্ড কার্যকর হতে পারে।
ইরানের রাষ্ট্রনিয়ন্ত্রিত ইংরেজিভাষাভিত্তিক সংবাদ চ্যানেলে আসতিয়ানিকে নিয়ে একটি অনুষ্ঠান স
bdnews24