২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লন্ডনে আবার ছাত্র বিক্ষোভ, সংঘর্ষ

বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি বাড়ানোর পরিকল্পনা নিয়ে পার্লামেন্টে ভোটের আগে বৃহস্পতিবার লন্ডনে আবারো ছাত্ররা বিক্ষোভ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2010, 04:55 PM

Updated : 25 Aug 2022, 07:46 PM

লন্ডন, ডিসেম্বর ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি বাড়ানোর পরিকল্পনা নিয়ে পার্লামেন্টে ভোটের আগে বৃহস্পতিবার লন্ডনে আবারো ছাত্ররা বিক্ষোভ করেছে। পার্লামেন্টের সামনে এ বিক্ষোভে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংর্ঘও হয়েছে। এর আগে টিউশন ফি প্রায় তিনগুণ বাড়ানোর সরকারি পরিকল্পনার বিরুদ্ধে গত ২৪ নভেম্বর লন্ডনের কেন্দ্রস্থলে সহিংস বিক্ষোভ করে হাজার হাজার ছাত্র। বিক্ষুব্ধ ছাত্রদের ছত্রভঙ্গ করার সময় পুলিশের সঙ্গে তাদের হাতাহাতি হয় এবং ছাত্ররা বেশ কয়েকটি সরকারি ভবন ও পুলিশের একটি গাড়িতে হামলা চালায়। এসব ঘটনায় পুলিশ ১৭ জনকে গ্রেপ্তার করে। এর মাত্র কয়েকদিন পেরোতে না পেরোতেই আবার বিক্ষোভে উত্তাল হয়ে উঠলো লন্ডন। বৃহস্পতিবার বিক্ষোভকারীরা পুলিশের বাধা উপেক্ষা করে পার্লামেন্ট চত্বরে প্রবেশের চেষ্টা চালালে দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়। ব্রিটেন সরকার স