বোগোটা, ডিসেম্বর ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোরডটকম/ রয়টার্স)-- কলম্বিয়ার উত্তরপশ্চিমাঞ্চলে ভারী বৃষ্টিপাতে সৃষ্ট ভূমিধসে রোববার কমপক্ষে ৫০ জন নিখোঁজ হয়েছে। ত্রাণসংগঠনগুলো একথা জানিয়েছে।
উত্তরপশ্চিম কলম্বিয়ার মেডিলিন শহরের কাছে এই ভূমিধ্বস ঘটে।
দূর্যোগ বিষয়ক কর্মকর্তা জন ফ্রেডি রেনডন জানান, সম্ভবত ৫০ থেকে ৬০ জন বা তারও বেশি মানুষ মাটিচাপা পড়েছে। বেলো পৌরসভায় মাটিচাপা পড়েছে ৫০টিরও বেশি বাড়ি।
'লা নিনার' প্রভাবে কলম্বিয়া এ বছর দূর্যোগের মধ্য দিয়ে যাচ্ছে। বৃষ্টি ও বন্যার কারণে এ পর্যন্ত প্রায় ১৭০ জন নিহত ও প্রায় ১৫ লক্ষ মানুষ দূর্যোগাবস্থার মধ্যে আছে। এর অধিকাংশই সা
bdnews24