সিউল, ডিসেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আবার গোলা হামলা চালালে উত্তর কোরিয়ার ওপর বোমা হামলা চালানোর হুমকি দিয়েছে দক্ষিণ কোরিয়া।
দক্ষিণ কোরিয়ার নতুন প্রতিরক্ষামন্ত্রী, সাবেক জেনারেল কিম কোয়ান-জিন সংসদে দেওয়া ভাষণে শুক্রবার এ হুমকি দেন।
এর একদিন আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিরারি ক্লিনটন বলেছিলেন, উত্তর কোরিয়া শুধু এ অঞ্চলের জন্য নয়, পুরো বিশ্বের জন্যই হুমকি হয়ে উঠছে।
সংসদে কিম বলেন, "পরবর্তী যে কোনো ধরনের উস্কানিমূলক আচরণ করলে উত্তর কোরিয়ার বিরুদ্ধে অবশ্যই আমরা বোমারু বিমান হামলা চালাবো।"
গত সপ্তাহের মতো আবারো যদি হামলা চালানো হয় তা কীভাবে মোকাবিলা করা হবে জানতে চাইলে কিম বিমান হামলার মাধ্যমে জবাব দেওয়ার ঘোষণা দেন।
২৩ নভেম্বরে উত্তর কোরিয়ার ওই গোলা হামলায় দক্ষিণ কোরিয়ায় চারজন নিহত ও বেশকিছু ঘরবাড়ি বিধ্বস্ত হয়।
এরপর থেকেই কোরিয়া উপদ্বীপে উত্তজনা বেড়েছে।
দক্ষিণ কোরিয়ায় সর্বসা
bdnews24