লন্ডন, ডিসেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- উইকিলিক্সের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাস্যাঞ্জের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ আনার কথা ভাবছে যুক্তরাষ্ট্র। তার বিরুদ্ধে ইতোমধ্যেই অপরাধ তদন্ত শুরু হয়েছে।
যুক্তরাষ্ট্রের বহু গোপন কূটনৈতিক নথি ফাঁসের কারণে গুপ্তচরবৃত্তি আইনের আওতায় অ্যাস্যাঞ্জকে অভিযুক্ত করা নিয়ে চুলচেরা বিচার-বিশ্লেষণ শুরু করেছেন যুক্তরাষ্ট্রের বিচারবিভাগ, পররাষ্ট্রবিভাগ ও প্রতিরক্ষাবিভাগের আইনজীবীরা।
অ্যাস্যাঞ্জের বিরুদ্ধে কেবল গুপ্তচরবৃত্তির অভিযোগ আনাই নয় বরং তাকে একজন সন্ত্রাসী হিসাবে দেখারও আহ্বান এসেছে বিভিন্ন মহল থেকে।
উইকিলিক্সকে সন্ত্রাসী সংগঠন হিসাবে চিহ্নিত করার জন্য যুক্তরাষ্ট্রের এটর্নি জেনারেলকে আহ্বান জানিয়েছেন নিউ ইয়র্কের কংগ্রেস সদস্য পিট কিং। সেইসঙ্গে গুপ্তচরবৃত্তির দায়ে অ্যাস্যাঞ্জের বিচারও দাবি করেছেন তিনি।
সাবেক কম্পিউটার হ্যাকার অ্যাস্যাঞ্জ গত রোববার মার্কিন কূটনীতির গোপন নথি ফাঁস করে দেন। এতে বিশ্বব্যাপী মার্কিন বিভিন্ন কর্মকাণ্ডের গোপন বিষয় জনসমক্ষে চলে আসে। এর আগেও উইকিলিক্স ইরাক ও আফগান যুদ্ধ সংক্রান্ত অনেক গোপন নথি ফাঁস করেছে।
উইকিলিক্সের প্রকাশিত নথি অনেক প্রাণকেই ঝুঁকির মুখে ফেলেছে বলে সমালোচনার ঝড় বইছে। অনেক তথ্যদাতার গোপন তথ্য সরবরাহের খবর প্রকাশ করে দিয়ে তাদের নিরাপত্তাকে হুমকির মুখে ঠেলে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।
শত্র"-মিত্র সবার সামনেই উইকিলিক্সের নথি ফাঁস হয়ে পড়ায় বিদেশে মোতায়েন মার্কিন সেনাদের জন্যও বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
উইকিলিক্সের বিরুদ্ধে ক্ষেপে উঠেছে যুক্তরাষ্ট্র। তাদের এ কর্মকাণ্ডকে আন্তর্জাতিক স
bdnews24