বেইজিং, ডিসেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- চলতি বছরের শুরু থেকে নভেম্বর পর্যন্ত চীন ৪৬০ জনেরও বেশি কম্পিউটার হ্যাকারকে গ্রেপ্তার করেছে।
কিন্তু তারপরও ভবিষ্যতে দেশটির কম্পিউটার নিরাপত্তার ওপর হামলা ঠেকানোর বিষয়টি অনিশ্চিত রয়েছে বলে চীনের জন নিরাপত্তা মন্ত্রণালয় জানিয়েছে।
সোমবার চীনা মন্ত্রণালয় থেকে এ ঘোষণা দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য ফাঁসের একদিন পরেই এ ঘোষণা দিল চীন।
অজ্ঞাত এক কর্মকর্তা বিবৃতিতে বলেন, "সম্প্রতি হ্যাকারদের আক্রমণ খুবই মারাত্মক আকার ধারণ করেছে এবং চীনের তাদের অন্তর্ঘাতমূলক কার্যক্রম এখনো অনেক বেশি।"
সেই সঙ্গে জন নিরপত্তা মন্ত্রণালয় নভেম্বর মাসে ১৮০টি সাইবার হামলা সম্পর্কিত মামলা নিষ্পত্তি করেছে বলেও মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।
চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা মঙ্গলবার উইকিলিকসের তথ্য ফাঁসের বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়ে যুক্তরাষ্ট্রকে এ সম্পর্কিত বিষয়গুলোর যথাযথ সমাধানের আহ্বান জানিয়েছেন।
তবে এ বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি।
এর আগে চলতি বছরের ফেব্র"য়ারিতে হ্যাকারদের একটি প্রশিক্ষণ ওয়েবসাইট বন্ধসহ এর তিন সদস্যকে গ্রেপ্তার করেছে বলে দাবি করে চীন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১৪৩৮ঘ.
bdnews24