২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দিল্লিতে সমকামীদের শোভাযাত্রা

ভারতে সমকামিতাকে বৈধতা দেওয়ার পর রোববার প্রথমবারের মতো হাজার হাজার সমকামী নেচে গেয়ে দিল্লির রাস্তায় সমকামী শোভাযাত্রা করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2010, 06:58 AM

Updated : 25 Aug 2022, 07:43 PM

নয়াদিল্লি, নভেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভারতে সমকামিতাকে বৈধতা দেওয়ার পর রোববার প্রথমবারের মতো হাজার হাজার সমকামী নেচে গেয়ে দিল্লির রাস্তায় সমকামী শোভাযাত্রা করে। প্যারেডে প্রায় ২ হাজার সমকামী ও সমর্থক অংশ নেয়। এ সময় তারা পালকের মুখোশ পড়ে, রংধনু রঙের পতাকা নেড়ে, প্ল্যাকার্ড হাতে স্লোগান দিয়ে রাজধানীর বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে। শোভাযাত্রা আয়োজকদের একজন অমিত আগারওয়াল বলেন, "আমরা সমকামী এবং আমরা গর্বিত এ কারণে যে, আজ তা বলতে পারছি। আমরা কোথাও যাচ্ছি না। আমরা সমাজেরই অংশ এবং আমরা যে ভিন্ন সে বিষয়টি উদযাপন করতে পারছি।" সমকামীদের এ প্যারেডের কারণে দিল্লির বাণিজ্যিক কেন্দ্রে যান চলাচল বন্ধ হয়ে যায়। গাড়ি চালকরা ধাঁধায় পড়ে যান। অনেককে চুম্বনরত পুরুষ যুগলদের দেখে হতবাক হতেও দেখা যায়। গত বছর জুলাইয়ে এক ঐতিহাসিক মামলায় দিল্লির আদালত শেষ পর্যন্ত সমকামিতাকে বৈধতা দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১২৫৪ঘ.