২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কাতিন গণহত্যার জন্য স্ট্যালিন দায়ী: রাশিয়া

কাতিন গণহত্যার জন্য সরাসরি জোসেফ স্ট্যালিনকে দায়ী করেছে রাশিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2010, 09:21 AM

Updated : 25 Aug 2022, 07:41 PM

মস্কো, নভেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-কাতিন গণহত্যার জন্য সরাসরি জোসেফ স্ট্যালিনকে দায়ী করেছে রাশিয়া। শুক্রবার রাশিয়ার পার্লামেন্টের নিুকক্ষ স্টেট ডুমা'র প্রতিনিধিদের ভোটে এ সংক্রান্ত প্রস্তাব পাশ হয়। ১৯৪০ সালে রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় স্মোলেনস্ক শহরের কাছে কাতিনে ২২ হাজার পোলিশ কর্মকর্তাকে হত্যা করা হয়। এই গণহত্যার জন্য স্ট্যালিনকে দায়ী করছে রাশিয়া। ওই গণহত্যার জন্য স্ট্যালিন সরাসরি নির্দেশ দিয়েছিলেন-এই তথ্য তৎকালীন সোভিয়েত ইউনিয়নের গোপন নথিতে পাওয়া যায়। এর পরই ওই হত্যাকাণ্ডের জন্য স্ট্যালিনকে সরাসরি দায়ী করে একটি প্রস্তাব পার্লামেন্টে তোলা হয়। স্টেট ডুমার ৪৫০ সদস্যের মধ্যে ৩৪২ জন প্রস্তাবটির পক্ষে ভোট দেয়। প্রস্তাবে বলা হয়েছে, বহু বছর গোপন আর্কাইভে রাখা নথিপত্রে প্রমাণ পাওয়া যায় যে, স্ট্যালিনের সরাসরি নির্দেশেই কাতিনে ওই বর্বরোচিত গণহত্যা চালানো হয়েছে। কাতিন গণহত্যার জন্য স্ট্যালিনকে দায়ী করে রাশিয়ার নেওয়া সিদ্ধান্তকে পোল্যান্ড স্বাগত জানিয়েছে। ১৯৪০ সালে স্ট্যালিনের সই করা ওই মৃত্যুদণ্ডাদেশের কথা এর আগে ১৯৯১ সালে ফাঁস করেন রাশিয়ার প্রথম প্রেসিডেন্ট বরিস ইয়েলৎসিন। পোল্যান্ডের সঙ্গে সম্পর্কের উন্নয়ন ঘটাতে রাশিয়া এখন এ ধরনের উদ্যোগ ও সিদ্ধান্ত নিয়েছে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/কেএমএস/১৫১৭ ঘ.