২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভেনেজুয়েলায় 'সমাজতান্ত্রিক', 'ধনতান্ত্রিক' কফি বিক্রি

কফি খাবেন, কোনটা- সমাজতান্ত্রিক না ধনতান্ত্রিক? হ্যাঁ, সমাজতন্ত্রের আদর্শের বিচ্ছুরণ ঘটাতে ভেনেজুয়েলার রাষ্ট্রায়ত্ব এক কফি হাউজ একই কফি ভিন্ন দামে বিক্রি করছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2010, 04:07 PM

Updated : 25 Aug 2022, 07:40 PM

ক্যারাকাস, নভেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- কফি খাবেন, কোনটা- সমাজতান্ত্রিক না ধনতান্ত্রিক? হ্যাঁ, সমাজতন্ত্রের আদর্শের বিচ্ছুরণ ঘটাতে ভেনেজুয়েলার রাষ্ট্রায়ত্ব এক কফি হাউজ একই কফি ভিন্ন দামে বিক্রি করছে। মুক্ত বাজার অর্থনীতির অসুবিধা ও রাষ্ট্র নিয়ন্ত্রিত অর্থনীতির সুবিধা জনমানসে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যেই তাদের এ উদ্যোগ। সেন্ট্রাল কারাকাসের ঐতিহাসিক চত্বরের ওই ক্যাফের মেনুতে কফির সমাজতান্ত্রিক দাম ২ দশমিক ৫ বলিভার এবং ধনতান্ত্রিক দাম ৫ বলিভার নির্ধারণ করা হয়েছে। প্রেসিডেন্ট হুগো শ্যাভেজ সরকারের বামপন্থী রাজনীতি নিয়ে বিতর্কের অবসান ঘটাতে দেশবাসীকে ধারণা দেওয়ার জন্য এ আয়োজন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২১৫৯ ঘ.