নিউ ইয়র্ক, নভেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের স্মৃতিকথা ভিত্তিক বই 'ডিসিশন পয়েন্টস' দশ লাখেরও বেশি কপি বিক্রি হয়েছে।
এ মাসের শুরুর দিকে প্রকাশিত বইটির প্রায় ২১ লাখ কপি মুদ্রিত হয়েছে।
অন্যদিকে এই বইটির ডিজিটাল ভার্সন এক লাখ ৩৫ হাজারেরও বেশি বিক্রি হয়েছে বলে প্রকাশনা সংস্থা ক্রাউন পাবলিশার্স বুধবার জানিয়েছে।
৯ নভেম্বর প্রকাশের পর থেকে বইটি জনপ্রিয় করতে বুশ বেশ কয়েকবার গণমাধ্যমের সামনে উপস্থিত হন।
অপেরা উইনফ্রের সঙ্গে কৌতুক করে তিনি বলেন, রাজনীতির সঙ্গেই আছেন তিনি।
উইনফ্রেকে দেওয়া একটি বইতে তিনি লেখেন, "আমি পড়তে পারি না, আর লিখতে তো আরো কম পারি, এমনটাই মনে করতেন বহু মানুষ।"
৪৮১ পৃষ্ঠার এ বইয়ের প্রথম দুই অনুচ্ছেদে প্রেসিডেন্ট হওয়ার আগের জীবন নিয়ে নানা কথা তুলে ধরেছেন জুনিয়র বুশ। পরের ১২ টি অনুচ্ছেদে রয়েছে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনকালের নানা ঘটনা ও অভিজ্ঞতা।
প্রথম অনুচ্ছেদে, ১৯৮৬ সালে অ্যালকোহল ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার মতো নানা গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন বুশ। দ্বিতীয় অনুচ্ছেদে রয়েছে টেক্সাসের গর্ভনর পদে প্রতিদ্বিন্দ্বতা ও মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থিতার বিষয়।
পরের ১২ টি অনুচ্ছেদে ২০০১ সালের ১১ সেপ্টেম্বর টুইন টাওয়ারে সন্ত্রাসী হামলা, ইরাক ও আফগান যুদ্ধ, উন্নয়নশীল দেশগুলোতে সহায়তা, ২০০৫ সালের ঘূর্ণিঝড় ক্যাটরিনার আঘাত, ২০০৮ সালের অর্থনৈতিক মহামন্দাসহ অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক নানা বিষয় নিয়ে লিখেছেন জর্জ বুশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/সিআর/১৩৪১ঘ.
bdnews24