২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দর্শনার্থীদের জন্য বন্ধ হলো জার্মানির রাইখস্টাগ গম্বুজ

জার্মানির পার্লামেন্ট ভবন রাইখস্টাগের গম্বুজ সোমবার দর্শনার্থীদের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। ইসলামি জঙ্গিদের সম্ভাব্য হামলার খবর পাওয়ার পর এটি বন্ধ করে দেওয়া হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2010, 03:59 PM

Updated : 25 Aug 2022, 07:39 PM

বার্লিন, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জার্মানির পার্লামেন্ট ভবন রাইখস্টাগের গম্বুজ সোমবার দর্শনার্থীদের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। ইসলামি জঙ্গিদের সম্ভাব্য হামলার খবর পাওয়ার পর এটি বন্ধ করে দেওয়া হয়। জার্মানির অন্যতম পর্যটন আকর্ষণ এ গম্বুজ। প্রতি বছর প্রায় ৩০ লাখ পর্যটক রাইখস্টাগ গম্বুজ দেখতে আসে। সোমবার থেকে শুধু এডভান্স বুকিং দেওয়া পর্যটকরাই পুলিশ ব্যারিকেড পেরিয়ে সেখানে প্রবেশ করতে পারবে। রাইখস্টাগের মুখপাত্র দর্শনীয় এ স্থানটি বন্ধ করে দেওয়ার কোনো কারণ ব্যখ্যা করেননি। তাছাড়া কতদিন এটি বন্ধ থাকবে তাও জানাননি তিনি। ডেয়ার স্পিগেল ম্যাগাজিন শনিবার রাইখস্টগে বিদেশি জঙ্গিরা হামলা চালাতে পারে বলে জানায়। পুলিশ এ খবরের ভিত্তিতে নিরাপত্তাও জোরদার করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২১৫৮ ঘ.