ওয়াশিংটন, নভেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- আফগানিস্তানে দীর্ঘ নয় বছরের যুদ্ধে এই প্রথম তালেবানদের বিরুদ্ধে লড়াইয়ে ট্যাংক পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। 'দ্য ওয়াশিংটন পোস্ট' পত্রিকা শুক্রবার একথা জানিয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তা ও প্রতিরা কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে পত্রিকাটি জানায়, আফগানিস্তানে যুক্তরাষ্ট্র ও ন্যাটো বাহিনীর কমান্ডার জেনারেল ডেভিড পেত্রাউস গত মাসে ট্যাংক মোতায়েনের অনুমতি দিয়েছেন।
আফগানিস্তানের দণিপশ্চিমে মোতায়েন করা হবে কয়েকটি এমআই আব্রামস ট্যাংক। এগুলোকে লড়াইয়ের মাঠে নামাবে মেরিন সেনারা। মার্কিন বাহিনীর যে কোনো যুদ্ধযানের চেয়ে বেশি ফলদায়ক হবে এ ট্যাংকগুলো।
আব্রামস ট্যাংকের বদৌলতে স্থল সেনারা বেশ অনেকটা দূর থেকেই জঙ্গিদের ল্য করে প্রাণঘাতী হামলা চালাতে পারবে।
ওয়াশিংটন পোস্ট আরো জানিয়েছে, হেলমান্দ প্রদেশের কয়েকটি জায়গায় প্রাথমিকভাবে ১৬ টি ট্যাংক মাঠে নামানো হবে। ওই প্রদেশে মার্কিন মেরিন সেনাদের সঙ্গে তালেবানদের জোর লড়াই চলছে।
এ পর্যন্ত কেবল কানাডা ও ডেনমার্কের সেনারা দণি আফগানিস্তানে গুটিকয়েক ট্যাংক ব্যবহার করেছে বলে জানিয়েছে পত্রিকাটি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭৩৩ঘ.
bdnews24