২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বসতিস্থাপন বন্ধের প্রশ্নে ভোট পিছালো ইসরায়েল

পশ্চিম তীরে ইহুদি বসতিস্থাপন বন্ধের যুক্তরাষ্ট্রের নতুন প্রস্তাব মেনে নেওয়ার প্রশ্নে মন্ত্রিসভায় ভোট পিছিয়েছে ইসরায়েল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2010, 06:59 AM

Updated : 25 Aug 2022, 07:38 PM

জেরুজালেম, নভেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স/বিবিসি)--- পশ্চিম তীরে ইহুদি বসতিস্থাপন বন্ধের যুক্তরাষ্ট্রের নতুন প্রস্তাব মেনে নেওয়ার প্রশ্নে মন্ত্রিসভায় ভোট পিছিয়েছে ইসরায়েল। প্রস্তাব মানার আগে ইসরায়েল যুক্তরাষ্ট্রের দেওয়া প্রতিশ্রুতির লিখিত গ্যারান্টি চায় বলে জানিয়েছে। যুক্তরাষ্ট্র গত বৃহস্পতিবার ইসরায়েলকে ইহুদি বসতিস্থাপন ৯০ দিন বন্ধ রাখার যে নতুন প্রস্তাব দিয়েছে তা নিয়ে এ সপ্তাহেই মন্ত্রিসভায় ভোট আশা করছিলেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। কিন্তু জোট সরকারের বসতিস্থাপনপন্থি শরিকদের তীব্র বিরোধিতার কারণে ভোট পিছিয়ে গেছে। ইসরায়েলের রাজনৈতিক কয়েকটি সূত্র বলেছে, ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা বুধবার একটি সাপ্তাহিক বৈঠক ডাকলেও বসতিস্থাপন ইস্যুটি আলোচ্যসূচিতে নেই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১২৫৬ ঘ.