বেইজিং, নভেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরানকে তার পরমাণু কর্মসূচি যে শান্তিপূর্ণ তা বিশ্ববাসীর কাছে প্রমাণ করার আহ্বান জানিয়েছে চীন, রাশিয়া ও ভারত।
তারা ইরানকে পরমাণু আলোচনায় ফিরে যাওয়ারও আহ্বান জানিয়েছে।
পশ্চিমাদের সন্দেহ বেসামরিক পরমাণু কর্মসূচির আড়ালে ইরান পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করছে যা আন্তর্জাতিক নিরাপত্তায় হুমকি।
অন্যদিকে, তেহরান বলছে, বিদ্যুৎ উৎপাদনের জন্য তারা পরমাণু কর্মসূচি পরিচালনা করছে।
চীনের উহান শহরে এক সভা শেষে ওই তিন দেশের পররাষ্ট্রমন্ত্রী এক যৌথ বিবৃতিতে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে শান্তিপূর্ণভাবে ইরানের পরমাণু কর্মসূচি পরিচালনার অধিকারকে স্বীকৃতি দিয়েছেন।
তবে তারা বলেছেন, "একইসঙ্গে ইরানকে আন্তর্জাতিক স
bdnews24