২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আয়ারল্যান্ডের ঋণমুক্তির পথ খুঁজছে ইউরোজোন

আয়ারল্যান্ডের ঋণ সঙ্কট অবসানের পথ খুঁজছেন ইউরোভুক্ত দেশগুলোর অর্থমন্ত্রীরা। মঙ্গলবার ব্রাসেলস বৈঠকে আয়ারল্যান্ডের সঙ্কট কাটানোর সবচেয়ে ভালো উপায়টি খুঁজে বের করার চেষ্টা নেবেন তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2010, 12:14 PM

Updated : 25 Aug 2022, 07:37 PM

ডাবলিন, নভেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স/বিবিসি)---আয়ারল্যান্ডের ঋণ সঙ্কট অবসানের পথ খুঁজছেন ইউরোভুক্ত দেশগুলোর অর্থমন্ত্রীরা। মঙ্গলবার ব্রাসেলস বৈঠকে আয়ারল্যান্ডের সঙ্কট কাটানোর সবচেয়ে ভালো উপায়টি খুঁজে বের করার চেষ্টা নেবেন তারা। ঋণ সঙ্কটে জর্জরিত আয়ারল্যান্ড শেষ পর্যন্ত ইইউ এর শরণাপন্ন হচ্ছে এবং ৮০ বিলিয়ন ইউরো 'ইউরোপীয়ান ফিন্যান্সিয়াল স্ট্যাবিলিটি ফান্ড' (ইএফএসএফ) নেওয়ার চাপের মুখে আছে-- সংবাদ মাধ্যমে এমন জল্পনার মধ্যে ডাবলিন সোমবার বলেছে, তারা এ ধরনের কোনো সহায়তা চায়নি। বরং ঋণ সঙ্কট সামাল দিতে ব্যাংকিং খাতে কি ব্যবস্থা নেওয়া যায় তা নিয়ে আলোচনা চলছে বলে জানিয়েছে তারা। ওদিকে, ব্রাসেলসে আয়োজিত ইইউ অর্থমন্ত্রীদের বৈঠকের চেয়ারম্যান লুক্সেমবার্গের প্রধানমন্ত্রী জিয়ান ক্লড-জাঙ্কারও বলেছেন, আয়ারল্যান্ড রাষ্ট্রের অর্থনৈতিক সঙ্কট সামাল দিতে অর্থসহায়তা চাওয়ার ধারেকাছেও যায়নি। তবে আয়ারল্যান্ডের বিরোধীদল বলছে, অর্থসহায়তা চাওয়ার উদ্যোগ ইতোমধ্যেই নেওয়া হয়েছে। কিন্তু প্রধানমন্ত্রী ব্রায়ান কোয়েন বলছেন, আয়ারল্যান্ডের অর্থনৈতিক ও ব্যাংকিং খাতের সঙ্কট ইউরোজোনের মধ্যে েেকই কোন পে ভালো সামাল দেওয়া যাবে তা নিয়ে অন্যান্যদের সঙ্গে আলোচনা চাইছেন তিনি। অন্যদিকে, ইউরোপীয় সেন্ট্রাল ব্যাংকের গভর্নর বোর্ডের সদস্য এওয়াল্ড নয়োনতি তাগাদা দিয়ে বলেছেন, ইইউ চায় পরিস্থিতি খারাপের দিকে যাওয়ার আগেই আয়ারল্যান্ড অবিলম্বে একটি সিদ্ধান্তে আসুক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬৪১ ঘ.