২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৫ ডিসেম্বর ইরানের সঙ্গে বৈঠক চায় ইইউ

তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে আগামী মাসের শুরুতে ইরানের প্রধান পরমাণু আলোচকের সঙ্গে বৈঠকের প্রস্তাব দেবেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান ক্যাথেরিন অ্যাস্টোন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2010, 02:14 PM

Updated : 25 Aug 2022, 07:36 PM

বাসেলস, নভেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে আগামী মাসের শুরুতে ইরানের প্রধান পরমাণু আলোচকের সঙ্গে বৈঠকের প্রস্তাব দেবেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান ক্যাথেরিন অ্যাস্টোন। ইউরোপীয় ইউনিয়নের একজন কূটনীতিক শুক্রবার একথা জানিয়েছেন। ইরানের সঙ্গে পরমাণু আলোচনায় জড়িত ছয় বিশ্বশক্তি: যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ফ্রান্স, ব্রিটেন ও জার্মানির সঙ্গে বৈঠকের পর ওই কূটনীতিক জানান, ইরানের পরমাণু আলোচক সাঈদ জলিলিকে ৫ ডিসেম্বরে বৈঠকে বসার একটি লিখিত প্রস্তাব দেবেন এ্যাস্টোন। বৈঠকটি সুইজারর‌্যান্ডে হতে পারে। এর আগে জলিলি এ সপ্তাহে পরমাণু কর্মসূচি নিয়ে ২৩ শে নভেম্বর অথবা ৫ ই ডিসেম্বর বৈঠক অনুষ্ঠানের আহ্বান জানিয়ে অ্যাস্টনকে একটি চিঠি দিয়েছিলেন। ইরানের ওই প্রস্তাব মেনেই অ্যাস্টোন বৈঠকের এ প্রস্তাব দেবেন বলে মনে করা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২০১১ ঘ.