রামাল্লাহ, নভেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলে ইসরায়েলের ইহুদি বসতি নির্মাণ নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বৈঠক ডাকার অনুরোধ জানিয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।
ফিলিস্তিনের বিরোধিতার মুখেও পূর্ব জেরুজালেমে ইহুদি পরিবারগুলোর জন্য আরো ১৩ শ' নতুন বাড়ি নির্মাণের পরিকল্পনা সোমবার জানিয়েছে ইসরায়েল।
এছাড়া, উত্তরাঞ্চলীয় পশ্চিম তীরেও আরো ৮শ টি হাউজিং ইউনিট নির্মাণের পরিকল্পনা রয়েছে ইসরায়েলের।
একতরফা এ ইসরায়েলি পদক্ষেপের মুখে বুধবার মাহমুদ আব্বাসের মুখপাত্র নাবিল আবু রুদেইনাহ বলেছেন, "ইসরায়েল সরকার জেরুজালেমসহ পশ্চিম তীরে ইহুদি বসতি স
bdnews24