২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানের সঙ্গে আলোচনার জন্য ভারতকে ওবামার চাপ

পাকিস্তানের সঙ্গে শান্তি প্রচেষ্টা জোরদারের জন্য রোববার ভারতকে আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2010, 11:19 AM

Updated : 25 Aug 2022, 07:34 PM

মুম্বাই, নভেম্বর ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- পাকিস্তানের সঙ্গে শান্তি প্রচেষ্টা জোরদারের জন্য রোববার ভারতকে আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। মুম্বাইয়ে একটি কলেজে শিার্থীদের সঙ্গে বৈঠকে ওবামা বলেন, "সময় গড়িয়ে যাওয়ার সাথে সাথে দু'দেশের মধ্যে আস্থা গড়ে উঠবে, দু'দেশ কম বিরোধপূর্ণ ইস্যু থেকে শুরু করে ধীরে ধীরে আরো বেশি বিরোধপূর্ণ ইস্যুগুলোতে সংলাপ শুরু করবে এটাই আমি আশা করি।" তিনি আরো বলেন, "অন্য কোনো জায়গার চেয়ে পাকিস্তানেই পাকিস্তানিরা সন্ত্রাসীদের হাতে নিহত হয়েছে বেশি।" ভারত বরাবরই পাকিস্তানকে জঙ্গিদের আশ্রয়-প্রশ্রয় দেওয়ার অভিযোগ করে আসছে। ২০০৮ সালের মুম্বাই হামলার পেছনে পাকিস্তানের জঙ্গিরা জড়িত বলে ভারত অভিযোগ করে আসছে। ওই হামলার পর থেকেই দু দেশের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দেয়। পাকিস্তানের সঙ্গে শান্তি আলোচনা বন্ধ করে দেয় ভারত। স