মুম্বাই, নভেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, মিয়ানমারের নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে না।
গত ২০ বছর পর রোববার মিয়ানমারে পার্লামেন্ট নির্বাচনে ভোটগ্রহণ চলছে।
ভারত সফররত ওবামা মুম্বাইয়ে সাংবাদিকদের বলেন, "মিয়ানমারের নির্বাচন অবাধ ও নিরপেক্ষ ছাড়া অন্য কিছু হতে পারে।"
মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সূ চির নেতৃত্বাধীন ন্যাশনাল লীগ ফর ডেমোক্র্যাসির (এনএলডি) অংশগ্রহণ ছাড়াই এ নির্বাচন হচ্ছে।
কার্যকর কোনো বিরোধী দল ছাড়া সামরিক বাহিনী সমর্থিত দুটি দলের মধ্যেই মূলত এ নির্বাচন হচ্ছে।
এর আগে ১৯৯০ সালের জাতীয় নির্বাচনে সূ চির দল এনএলডি জয় পেলেও সামরিক জান্তা ক্ষমতা হস্তান্তর না করে সূ চিকে গৃহবন্দী করে রাখে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/১৪১৭ ঘ.
bdnews24