তেহরান, নভেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- কুর্দিদের যুক্তরাজ্যভিত্তিক একটি সংগঠনের ভাড়া করা চার খুনিকে গ্রেপ্তার করেছে ইরানি কর্তৃপক্ষ। দেশটির রাষ্ট্র নিয়ন্ত্রিত টেলিভিশন বৃহস্পতিবার এ খবর জানিয়েছে।
ইংরেজি ভাষায় পরিচালিত ওই টেলিভিশন চ্যানেলের ওয়েবসাইটে দেওয়া খবরে বলা হয়, "ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় জানিয়েছে, পশ্চিমাঞ্চলীয় মারিভান শহর থেকে ব্রিটেনভিত্তিক সন্ত্রাসী সংগঠনের সঙ্গে জড়িত চার ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এরা গত দুই বছরে পাঁচটি গুরুতর হত্যাকাণ্ড ঘটিয়েছে।"
খবরে আরো জানানো হয়, এই চার খুনিকে ইরানের কুর্দি দল 'কোমালা'র নেতা ভাড়া করে।
১৯৭৯ সালে ইরানে ইসলামি বিপ্লব সংঘটিত হওয়ার পর থেকে এই 'সন্ত্রাসী' গোষ্ঠী কোমালা বেশ কয়েকটি গুরুতর হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে অভিযোগ কর্তৃপক্ষের।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৪৫৪ঘ.
bdnews24