২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে নির্বাচন কমিশনের বিরুদ্ধে তদন্ত শুরু

আফগানিস্তানে ১৮ সেপ্টেম্বরের পার্লামেন্ট নির্বাচনে নির্বাচন কমিশন জালিয়াতি করেছে বলে প্রার্থীরা অভিযোগ করায় কমিশনের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2010, 04:34 PM

Updated : 25 Aug 2022, 07:32 PM

কাবুল, নভেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আফগানিস্তানে ১৮ সেপ্টেম্বরের পার্লামেন্ট নির্বাচনে নির্বাচন কমিশন জালিয়াতি করেছে বলে প্রার্থীরা অভিযোগ করায় কমিশনের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। আফগান ডেপুটি এ্যাটর্নি জেনারেল বুধবার একথা জানিয়েছেন। তালেবানদের হুমকির মুখে ১৮ সেপ্টেম্বর আফগানিস্তানের নিু কক্ষ বা লয়া জিরগার নির্বাচন অনুষ্ঠিত হয়। কিন্তু ইতোমধ্যে নির্বাচন কমিশন এক-চতুর্থাংশ ভোট বাতিল ঘোষণা করেছে। ডেপুটি এ্যাটর্নি জেনারেল রহমতুল্লাহ নাজারি রয়টার্সকে বলেছেন, "প্রার্থীদের জালিয়াতির অভিযোগের ভিত্তিতে নির্বাচন কমিশনের কর্মীদের বিরুদ্ধে তদন্ত করার জন্য আমরা তিন জন কৌসুলি নিয়োগ করেছি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২২২২ ঘ.