ওয়াশিংটন, নভেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান দলের পুরুত্থান প্রেসিডেন্ট বারাক ওবামার জন্য সতর্কসংকেত।
ক্ষমতাসীন হওয়ার দুই বছরের মধ্যে ডেমোক্র্যাটদের প্রতি ভোটারদের অনাস্থাই বলে দিচ্ছে ২০১২ সালের প্রেসিডেন্ট নির্বাচনে পরাজয়ের ঝুঁকি এড়াতে ওবামাকে এখনই সতর্ক হতে হবে।
মঙ্গলবারের নির্বাচনী ফলে দেখা গেছে, প্রতিনিধি পরিষদের ৪৩৫টি আসনের মধ্যে ডেমোক্র্যাটরা পেয়েছে ১৮৪টি আসন। অন্যদিকে, রিপাবলিকানরা ২৪০টি আসনে জয়ী হয়ে ডেমোক্র্যাটদের চেয়ে অনেক এগিয়ে গেছে।
ডেমোক্র্যাটরা স্বল্প ব্যবধানে সিনেটে লাগাম টেনে ধরে রাখতে পারলেও প্রতিনিধি পরিষদে একচ্ছত্র আধিপত্য হারিয়েছে।
নির্বাচনের এ ফলে ওবামা যে চ্যালেঞ্জের মুখে পড়বেন তা হচ্ছে, যে কোনো আইন পাস করতে গেলেই তাকে নির্ভর করতে হবে রিপাবলিকানদের ওপর।
ফলে অনেকটাই দুর্বল হয়ে পড়বে তার কোনো পরিকল্পনা নিয়ে আগানোর ক্ষমতা।
ওবামা ও তার দলের জন্য এ এক বড় ধরনের ক্ষতি। জনসমর্থনে যে ভাটার কারণে এ ক্ষতি তা পুষিয়ে নিতে না পারলে ১০১২ সালের নির্বাচনে পরাজয়ের ঝুঁকিতে পড়তে হবে ওবামাকে।
জনগণের মন জয় করতে ওবামাকে এখন তাদের বোঝাতে হবে যে, তিনি তাদের হতাশার কারণ বুঝতে পেরেছেন এবং এক নম্বর অগ্রাধিকারের ভিত্তিতে অর্থনৈতিক পুনর্গঠনের দিকে দৃষ্টিপাত করছেন।
ডেমোক্র্যাটদের দিক থেকে মার্কিন জনগণের মুখ ফিরিয়ে নেওয়ার কারণ হচ্ছে বেকারত্ব, স্বাস্থ্যসেবা ও অর্থনৈতিক পুনর্গঠন নীতি নিয়ে তাদের অসন্তোষ।
ওমাবাকে এখন দুটি বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। একটি হচ্ছে নব নির্বাচিত রিপাবলিকানদের সঙ্গে কাজ করা এবং অন্যটি হচ্ছে যুক্তরাষ্ট্রের মধ্যবিত্ত নাগরিকদের সঙ্গে সংযোগ স্থাপনের পথ খুঁজে বের করা।
নীতিগত সমস্যা সমাধান করতে না পারাটাই ওবামার সবচেয়ে বড় ত্র"টি বলে মন্তব্য করেছেন পিন্সটোন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর অ্যামেরিটাস ও ফ্রেড গ্রিনস্টেইন।
তার রাজনৈতিক দক্ষতা এখানেই মার খাচ্ছে মন্তব্য করে তারা বলেন, ওবামার উচিত নিজেকে এবং তার নীতিমালাকে জনগণের সামনে আরো বিশদভাবে তুলে ধরার পেছনে সময় ব্যয় করা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২২১০ ঘ.
bdnews24