সিউল, নভেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- দক্ষিণ কোরিয়ার নৌ-বাহিনী সমুদ্রসীমায় একটি উত্তর কোরীয় মাছ ধরার নৌকাকে তাড়িয়ে দেওয়ার জন্য বুধবার সতর্কতামূলক গুলি ছুড়েছে।
ছয় দিনের মধ্যে দ্বিতীয়বার এ ধরনের গুলির ঘটনা ঘটল।
আগামী সপ্তাহে অনুষ্ঠেয় জি ২০ সম্মেলনের আগ মুহুর্তে প্রতিদ্বন্দ্বী উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়াকে কোনো বিব্রতকর পরিস্থিতিতে ফেলার চেষ্টা করতে পারে বলে সিউল অত্যন্ত সতর্ক রয়েছে।
সম্মেলন চলাকালে উত্তর কোরিয়া যেন আপত্তিকর কিছু না ঘটায় এজন্য ওয়াশিংটনও চীনকে তার প্রভাব খাটানোর জন্য চাপ দিচ্ছে।
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি মায়ুং-বাক সিউলে এক সংবাদ সম্মেলনে বলেছেন, তিনি সীমান্তে কোন বিরোধ আশা করেন না।
তিনি বলেছেন, "আন্তর্জাতিক স
bdnews24