২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দীর্ঘমেয়াদে আটক এক রাজবন্দিকে মুক্তি দেবে কিউবা

১৯৮৫ সাল থেকে রাজনৈতিক কারণে আটক এক বন্দিকে মুক্তি দেবে কিউবা। মুক্তির পর তাকে স্পেনে পাঠিয়ে দেওয়া হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2010, 06:34 AM

Updated : 25 Aug 2022, 07:32 PM

হাভানা, নভেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ১৯৮৫ সাল থেকে রাজনৈতিক কারণে আটক এক বন্দিকে মুক্তি দেবে কিউবা। মুক্তির পর তাকে স্পেনে পাঠিয়ে দেওয়া হবে। 'দ্য ক্যাথলিক চার্চ' সোমবার জানিয়েছে, কিউবার সরকার তিনজনেরও বেশি রাজবন্দিকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এদের মধ্যে ৩০ বছর ধরে কারাভোগকারী আদ্রিয়ান আলভারেজও রয়েছেন। কিউবার সেনাবাহিনীতে কর্মরত অবস্থায় রাইফেল চুরির অভিযোগে তাকে কারাদণ্ড দেওয়া হয়। এই অস্ত্র চুরির পেছনে সরকারকে উৎখাতের লক্ষ্য ছিল বলে আলভারেজের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। গত জুলাইয়ে ৫২ জন রাজবন্দিকে মুক্তি দিতে চার্চের সঙ্গে চুক্তি করে কিউবান সরকার। মুক্তি পেতে যাওয়া এই তিনবন্দি সেই ৫২ জনের মধ্যে পড়বে না। চুক্তি অনুযায়ী ৫২ জন বন্দির মধ্যে ৩৯ জনকে মুক্তি দেওয়া হয়েছে। বাকিরা সরকারের ইচ্ছানুযায়ী স্পেনে যেতে অস্বীকৃতি জানানোয় এতোদিন মুক্তি দেওয়া হয়নি। এরই মধ্যে আরো ১১ জনকে মুক্তি দিতে সম্মত হয়েছে কিউবা। ফেব্র"য়ারিতে কিউবায় রাজবন্দিদের মুক্তির দাবিতে অনশনকারী অরলেন্ডো জাপাটার মৃত্যু হলে দেশটির ওপর আন্তর্জাতিক চাপ বাড়তে থাকে। এরই পরিপ্রেক্ষিতে বন্দিদের মুক্তির সিদ্ধান্ত নেয় কিউবা। কিউবার প্রেসিডেন্ট রাউল কাস্ত্রো জানান, তিনি সকল রাজবন্দিকে মুক্তি দিয়ে আন্তর্জাতিক স