২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাগদাদের গির্জায় হতাহতের ঘটনায় যুক্তরাষ্ট্রের নিন্দা

বাগদাদের 'লেডি অব স্যালভেশন' গির্জায় হতাহতের ঘটনায় সোমবার নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2010, 05:05 AM

Updated : 25 Aug 2022, 07:32 PM

ওয়াশিংটন, নভেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বাগদাদের 'লেডি অব স্যালভেশন' গির্জায় হতাহতের ঘটনায় সোমবার নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি রবার্ট গিবস এক লিখিত বিবৃতিতে বলেন, "রোববার আল কায়দার সঙ্গে সম্পৃক্ত সন্ত্রাসীদের কাণ্ডজ্ঞানহীন অপহরণ ও সহিংসতায় অনেক নিরপরাধ ইরাকি নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্র এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছে।" ইরাক এবং মিশরে বন্দি আল-কায়েদা সদস্যদের মুক্তির দাবিতে রোববার সন্ধ্যায় বাগদাদের ওই গির্জায় প্রার্থনারত ১০০ জনকে জিম্মি করেছিল আল কায়দার সঙ্গে সম্পৃক্ত বন্দুকধারীরা। জিম্মিদের উদ্ধার অভিযান পরিচালনার সময় ইরাকি নিরাপত্তা বাহিনীর সঙ্গে গোলাগুলিতে ৫২ জন নিহত ও ৬৭ জন আহত হন। নিহতদের মধ্যে কেবল জিম্মি আর পুলিশ রয়েছে বলে ইরাকের উপস্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১০২৮ঘ.