২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তুরস্কে আত্মঘাতী হামলায় আহত ৩২

তুরস্কে ইস্তাম্বুলের প্রাণকেন্দ্রে রোববার আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ৩২ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2010, 01:25 PM

Updated : 25 Aug 2022, 07:31 PM

ইস্তাম্বুল, (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- তুরস্কে ইস্তাম্বুলের প্রাণকেন্দ্রে রোববার আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ৩২ জন আহত হয়েছে। পুলিশকে লক্ষ করে হামলাকারী এ হামলা চালায়। কোনো সংগঠন হামলার দায় স্বীকার করেনি বলে জানিয়েছেন কর্মকর্তারা। তবে ইস্তাম্বুলে এর আগে আল কায়েদা ও অন্যান্য জঙ্গি গোষ্ঠীর হামলার ঘটনা ঘটেছে। ইস্তাম্বুলের পুলিশ প্রধান হুসেইন ক্যাপকিন সাংবাদিকদের বলেন, এটি আত্মঘাতী হামলা। হামলাকারী নিজেকে উড়িয়ে দিয়ে বোমার বিস্ফোরণ ঘটিয়েছে। হামলাকারী পুরুষ বলে মনে করা হচ্ছে। তাকসিম স্কয়ার্ েএ হামলায় ১৭ বেসামরিক নাগরিক ও ১৪ পুলিশ কর্মকর্তা আহত হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবি/এলকিউ/১৯১৮ঘ.