২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পুতিনের মুখমণ্ডলে প্লাস্টিক সার্জারির গুজব

রাশিয়ার প্রধানমন্ত্রী ভ্লাদমিরি পুতিন মুখমণ্ডলে প্লাস্টিক সার্জারি করিয়েছেন বলে সংবাদমাধ্যমগুলো ধারণা করছে। বৃহস্পতিবার এ সংক্রান্ত খবরও প্রকাশিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2010, 06:41 AM

Updated : 25 Aug 2022, 07:30 PM

মস্কো, অক্টোবর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- রাশিয়ার প্রধানমন্ত্রী ভ্লাদমিরি পুতিন মুখমণ্ডলে প্লাস্টিক সার্জারি করিয়েছেন বলে সংবাদমাধ্যমগুলো ধারণা করছে। বৃহস্পতিবার এ সংক্রান্ত খবরও প্রকাশিত হয়েছে। চলতি সপ্তায় ইউক্রেন সফরকালে তাকে দেখে এ ধারণা করেছেন সাংবাদিকরা। মুখমণ্ডলে আঘাতের চিহ্ন ঢাকতে সার্জারি করা হয়েছে বলে মনে করছেন তারা। তবে পুতিনের মুখাবয়বে দাগ থাকার কথা অস্বীকার করেছেন তার মুখপাত্র দিমিত্রি পেস্কোভ। পেস্কোভ বলেন, "তার মুখের ওপর খুব বাজেভাবে আলো পড়েছিলো। প্রধানমন্ত্রীও ছিলেন খুব ক্লান্ত।" ইউক্রেনের প্রধানমন্ত্রী মিকোলা আজারোভের সঙ্গে বুধবার বৈঠক করার সময় পুতিনের মুখে দুটি কালো ভাঁজ দেখা যায়। 'দৈনিক কোমারস্যান্ত' পত্রিকায় আন্দ্রে কোলেসনিকভ লেখেন, "ইউক্রেন, রাশিয়া ও পশ্চিমা সাংবাদিকদের মধ্যে একটা কথাই কেবল বলাবলি হচ্ছিল, রাশিয়ার প্রধানমন্ত্রীর চোখের নিচে দাগ পড়লো কীভাবে?" জুডোতে ব্ল্যাক বেল্ট পাওয়া ৫৮ বছর বয়সী পুতিন এ শরীর চর্চা করতে গিয়ে আঘাত পেয়ে থাকতে পারেন বলেও ইঙ্গিত দিয়েছেন কোলেসনিকভ। ওদিকে, ইউক্রেনের সাপ্তাহিক পত্রিকা 'লেভি বেরেজ' বুধবার তাদের ওয়েবসাইটে প্রকাশিত এক খবরে জানিয়েছে, দাঁতের সমস্যা বা জুডোর ইনজুরির কারণে পুতিন মুখে প্লাস্টিক সার্জারি করিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/সিআর/১২৩৪ঘ.