ওয়াশিংটন, অক্টোবর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা মঙ্গলবার পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারিকে ফোন করে তালেবান ও আল কায়েদা জঙ্গি দমনে আরো বেশি তৎপর হওয়ার তাগাদা দিয়েছেন।
হোয়াইট হাউজ এক বিবৃতিতে জানিয়েছে, পাকিস্তানে সন্ত্রাসী দলগুলোর প্রত্যক্ষ হুমকি মোকাবেলায় আরো বেশি কিছু করার প্রয়োজনীয়তার বিষয়টি দু নেতাই স্বীকার করেছেন। সেইসঙ্গে আস্থা ও সহযোগিতার ভিত্তিতে দু দেশের সম্পর্ক আরো জোরদার করতেও একমত হয়েছেন।
যুক্তরাষ্ট্র গত সপ্তাহে পাকিস্তানের জন্য ২শ' কোটি সামরিক সহায়তার প্রতিশ্র"তি দেওয়ার পর এখন চাইছে ইসলামাবাদের সেনারা উত্তর ওয়াজিরিস্তানে আল-কায়েদা সংশ্লিষ্ট হাক্কানি তালেবান গোষ্ঠী নির্মূল করুক।
আফগানিস্তানে মার্কিন সেনাদের ওপর প্রাণঘাতী হামলার জন্য যুক্তরাষ্ট্র এ দলটিকে দায়ী করে আসছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবি/এলকিউ/১৭১৭ ঘ.
bdnews24