পোর্ট-অব-প্রিন্স, অক্টোবর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভূমিকম্পে বিধ্বস্ত হাইতিতে কলেরা মহামারি আকারে ছড়িয়ে পড়ায় রোগটিতে আক্রান্ত হয়ে এ পর্যন্ত ২ শ' জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে।
তাছাড়া রাজধানী পোর্ট-অব-প্রিন্সে পাঁচ জন কলেরা রোগী শনাক্ত হওয়ার পর রাজধানীতেও রোগটি ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে।
কলেরা মহামারি আকারে ছড়িয়ে পড়া আর্টিবোনিতে থেকে আগত এ পাঁচ ব্যক্তি রাজধানীতে এসে অসুস্থ হয়ে পড়েন।
হাইতির স্বাস্থ্য কর্মকর্তাদের বরাত দিয়ে জাতিসংঘের মানবিক ত্রাণ তৎপরতা বিষয়ক মুখপাত্র ইমোজেন ওয়াল রয়টার্সকে বলেন, "খুব দ্রুততার সঙ্গে পরীক্ষা করে তাদেরকে আলাদা করা হয়েছে।"
এখন পর্যন্ত দেশটিতে এই রোগে মোট ২ হাজার ৬ শ' ৭৪ জন মানুষ আক্রান্ত বলে জানা গেছে।
রাজধানী পোর্ট-অব-প্রিন্সের উত্তরাঞ্চলীয় আর্টিবোনিতে এবং সেন্ট্রাল প
bdnews24