২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে জাতিসংঘ কার্যালয়ে আত্মঘাতী হামলা

আফগানিস্তানের পশ্চিমাঞ্চলে জাতিসংঘ কার্যালয় প্রাঙ্গণে বোমা নিয়ে দুই আত্মঘাতী হামলা চালিয়েছে। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2010, 09:03 AM

Updated : 25 Aug 2022, 07:27 PM

কাবুল, অক্টোবর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আফগানিস্তানের পশ্চিমাঞ্চলে জাতিসংঘ কার্যালয় প্রাঙ্গণে বোমা নিয়ে দুই আত্মঘাতী হামলা চালিয়েছে। এছাড়া কয়েকজন বন্দুকধারী কার্যালয়টিতে ঢুকে পড়েছে বলে পুলিশ জানিয়েছে। তাংক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায় নি। হেরাত সিটিতে জাতিসংঘ ভবন ঘিরে রেখেছে আফগান সেনাবাহিনী। এই এলাকায় তালেবান খুব বেশি তৎপর ছিলো না। হেরাতের পুলিশ প্রধান মোহাম্মদ সালেম এহসাস বলেন, "ভবনের বাইরে দুই আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটায়। এ সময় কয়েকজন হামলাকারী ভবনটির ভেতরে ঢুকে পড়ে।" ভবনের ভেতরে সম্ভবত তিন জন হামলাকারী ঢুকে পড়েছে বলে জানান তিনি। কাবুলে নিযুক্ত জাতিসংঘ মুখপাত্র ড্যান ম্যাক নরটন বলেন, "এ ধরনের একটি হামলার আশঙ্কা তিনি করেছিলেন।" গত বছর কাবুলে জাতিসংঘ অতিথি ভবনে জঙ্গিদের হামলায় সংস্থাটির পাঁচ বিদেশি কর্মী নিহত হন। ২০০১ সালে মার্কিন সমর্থিত আফগান সেনারা তালেবানদের উৎখাতের পর থেকে আফগানিস্তানে তালেবান বিরোধী যুদ্ধে হতাহতের সংখ্যা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। স