২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'যুক্তরাষ্ট্রে এক-তৃতীয়াংশ প্রাপ্তবয়স্কের ডায়াবেটিস হবে'

বর্তমান অবস্থার মতো ওজন বাড়ার প্রবণতা অব্যাহত থাকলে এবং শরীরচর্চা বাদ দিয়ে দিলে ২০৫০ সালের মধ্যে আমেরিকার এক-তৃতীয়াংশ প্রাপ্তবয়স্ক মানুষ ডায়াবেটিসে আক্রান্ত হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2010, 08:13 AM

Updated : 25 Aug 2022, 07:27 PM

ওয়াশিংটন, অক্টোবর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বর্তমান অবস্থার মতো ওজন বাড়ার প্রবণতা অব্যাহত থাকলে এবং শরীরচর্চা বাদ দিয়ে দিলে ২০৫০ সালের মধ্যে আমেরিকার এক-তৃতীয়াংশ প্রাপ্তবয়স্ক মানুষ ডায়াবেটিসে আক্রান্ত হবে। যুক্তরাষ্ট্রের 'সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন' (সিডিসি) শুক্রবার একথা জানিয়েছে। সিডিসি'র জেমস বোইল এবং তার সহকর্মীরা তাদের প্রতিবেদনে জানান, আগামী ৪০ বছরে যুক্তরাষ্ট্রে ডায়বেটিস রোগীর সংখ্যা বাড়তে থাকবে। বর্তমানে যেখানে প্রতি দশজনে একজন ডায়াবেটিসে আক্রান্ত সেখানে ২০৫০ সাল নাগদ প্রতি পাঁচ জনে একজন থেকে প্রতি তিনজনে একজন এ রোগে আক্রান্ত হবেন। সিডিসি'র ডায়াবেটিস বিশেষজ্ঞ আন আলব্রাইট এক বিবৃতিতে বলেন, "এ হার আশঙ্কাজনক।" সিডিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রে বর্তমানে প্রায় ২ কোটি ৪০ লাখ প্রাপ্তবয়স্ক মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। এদের মধ্যে বেশিরভাগই টাইপ-২ ডায়াবেটিসে আক্রান্ত যা মূলত অপরিমিত খাবার ও ব্যায়ামের সঙ্গে সম্পৃক্ত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/সিআর/১৪০০ঘ.