২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ছড়াচ্ছে নতুন ধরনের সোয়াইন ফ্লু

নতুন ধরনের সোয়াইন ফ্লু'র প্রকোপ ঘটছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং সিঙ্গাপুরে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2010, 12:14 PM

Updated : 25 Aug 2022, 07:27 PM

ওয়াশিংটন, অক্টোবর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- নতুন ধরনের সোয়াইন ফ্লু'র প্রকোপ ঘটছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং সিঙ্গাপুরে। এই ফ্লু এইচ১এন১ সোয়াইন ফ্লু ভাইরাসেরই পরিবর্তিত রূপ বলে মনে করছেন গবেষকরা। নতুন ধরনের এই সোয়াইন ফ্লু প্রাণঘাতী কিনা এবং সোয়াইন ফ্লু এর যে সমস্ত টিকা আছে তা এ ফ্লু প্রতিরোধে কার্যকর কিনা সেটি জানতে আরো গবেষণা প্রয়োজন। অস্ট্রেলিয়ার মেলবোর্নে 'ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের কোল্যাবরেটিং সেন্টার ফর রেফারেন্স এন্ড রিসার্চ অন ইনফ্লুয়েঞ্জা' ও গবেষক আয়ান বার ও তার সহকর্মীরা বৃহস্পতিবার একথা বলেছেন। তবে নতুন এ ফ্লু অনেক বেশি প্রাণঘাতী হতে পারে এবং লোকজন টিকা নেওয়ার পরও এ ফ্লুতে আক্রান্ত হতে পারে বলেও জানিয়েছেন তারা। ফলে নতুন ধরনের এ ফ্লু প্রতিরোধে খুব দ্রুতই আরো কার্যকর টিকা তৈরির প্রয়োজনীয়তা দেখা দিতে পারে। 'ইউরোসারভাইলেন্স' অনলাইন প্রকাশনায় গবেষকরা একথা লিখেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৮০১ ঘ.