২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাজ্যে ১ লাখের বেশি মানুষ চাকরি হারাবে

যুক্তরাজ্যের স্থানীয় সরকার প্রশাসন এক লাখের বেশি মানুষকে চাকরি থেকে ছাঁটাই করবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2010, 05:43 AM

Updated : 25 Aug 2022, 07:27 PM

লন্ডন, অক্টোবর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-যুক্তরাজ্যের স্থানীয় সরকার প্রশাসন এক লাখের বেশি মানুষকে চাকরি থেকে ছাঁটাই করবে। সরকার বুধবার কঠোর ব্যয় হ্রাস পরিকল্পনা প্রকাশের পর স্থানীয় প্রশাসন এ সিদ্ধান্ত নিয়েছে। স্থানীয় কাউন্সিলের পক্ষে একটি লবিং গ্র"প বৃহস্পতিবার এ খবর জানিয়েছে। যুক্তরাজ্যের স্থানীয় সরকার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মার্গারেট ইটোন বলেন, "কাউন্সিলগুলো বাজেট কমাতে প্রস্তুত এবং ব্যয় সংকোচের পরিকল্পনা থেকে তাদের বের হয়ে আসার কোনো কারণ নেই।" তিনি বলেন, "আমরা যদি এ পরিকল্পনা বাস্তবায়ন না করি তাহলে কাউন্সিলগুলোতে লালবাতি জ্বলবে।" তিনি আরো বলেন, "কোনো কাউন্সিলই এ পর্যন্ত সরকারের পরিকল্পনা বাস্তবায়নে ব্যর্থ হয়নি এবং এখনো তা হবে না। আমরা প্রস্তুত।" যুক্তরাজ্যের বাজেট ঘাটতি কমানোর পরিকল্পনার অংশ হিসেবে সরকার স্থানীয় প্রশাসনের বরাদ্দ এক চতুর্থাংশের বেশি কমানোর সিদ্ধান্ত নিয়েছে। ইটোন বলেন, স্থানীয় সরকার প্রশাসনের প্রতি ১০ জনের মধ্যে এক জনের চাকরি যাবে এবং লাইব্রেরি ও ইয়ুথ সেন্টারের মতো কম গুরুত্বপূর্ণ সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোও বন্ধ হতে পারে। বার্মিংহাম সিটি কাউন্সিল এরমধ্যেই ঘোষণা করেছে, সরকারি খাতে ২৬ হাজার মানুষ তাদের চাকরি হারানোর ঝুঁকিতে রয়েছেন। দেশটির বাজেট কমানোর ফলে প্রতিটি স্থানীয় সরকার প্রশাসনের ওপর কী প্রভাব পড়বে সে বিষয়ে ডিসেম্বরে ঘোষণা দেবে সরকার। তার আগ পর্যন্ত স্থানীয় প্রশাসনের ব্যয় সংকোচের বিষয়টি সুনির্দিষ্ট হবে না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/সিআর/১১৩৭ঘ.