২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনের খনিশ্রমিকদের জীবিত উদ্ধারের আশা ক্ষীণ

চীনের কয়লা খনি বিস্ফোরণে আটকা পড়া ১১ জনকে জীবিত উদ্ধারের সম্ভাবনা ক্ষীণ বলে সোমবার দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2010, 09:23 AM

Updated : 25 Aug 2022, 07:08 PM

বেইজিং, অক্টোবর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- চীনের কয়লা খনি বিস্ফোরণে আটকা পড়া ১১ জনকে জীবিত উদ্ধারের সম্ভাবনা ক্ষীণ বলে সোমবার দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে। সর্বশেষ এ খনি দুর্ঘটনায় এরমধ্যেই সেখানে ২৬ জনের মৃত্যু হয়েছে। শনিবার ভোরে ইজোউ শহরে কয়লা খনিতে গ্যাস ছড়িয়ে পড়ে বিস্ফোরণ ঘটলে ২৩৯ শ্রমিক নিরাপদে বেরিয়ে আসতে পারলেও বাকি ৩৭ জন দুর্ঘটনার শিকার হন। 'চায়না ডেইলি' সোমবার এক প্রতিবেদনে জানিয়েছে, আটকা পড়া বাকি ১১ শ্রমিক কয়লার নিচে চাপা পড়েছে বলে ধারণা করা হচ্ছে এবং তাদের বেঁচে থাকার সম্ভাবনা ক্ষীণ। ২০০৮ সালেও ঐ খনিতে গ্যাস ছড়িয়ে পড়াজনিত বিস্ফোরণে ২৩ জনের মৃত্যু হয় বলে প্রতিবেদনটিতে জানানো হয়েছে। নিরাপত্তাহীনতার কারণে চীনের খনিগুলো বিশ্বের সবচেয়ে ভয়াবহ বলে স্বীকৃত। শুধু ২০০৯ সালেই দেশটিতে খনি দুর্ঘটনায় ২৬০০ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/সিআর/১৫১৯ঘ.