২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ২

গাজায় উত্তরাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় রোববার দুইজন ফিলিস্তিনি গেরিলা নিহত হয়েছে। ইসরায়েলি সেনা ও ফিলিস্তিনি হাসপাতাল সূত্র এ খবর জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2010, 03:22 PM

Updated : 25 Aug 2022, 07:08 PM

গাজা, অক্টোবর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- গাজায় উত্তরাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় রোববার দুইজন ফিলিস্তিনি গেরিলা নিহত হয়েছে। ইসরায়েলি সেনা ও ফিলিস্তিনি হাসপাতাল সূত্র এ খবর জানিয়েছে। ইসরায়েলের এক সেনা মুখপাত্র জানিয়েছেন, ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়ার প্রস্তুতির সময় তাদেরকে লক্ষ্য করে এ বিমান হামলা চালানো হয়। ইসরায়েলি সেনাবাহিনীর ভাষ্য অনুযায়ী, হামাস জঙ্গিরা এ বছর ইসরায়েলে ১৬৫ টির বেশি রকেট হামলা চালিয়েছে। ইসরায়েল মাঝেমধ্যেই হামাস শাসিত গাজায় হামলা চালায়। বিশেষ করে পার্শ্ববর্তী দেশ মিশর থেকে অস্ত্র চোরাচালানের জন্য ব্যবহৃত সুড়ঙ্গ পথ লক্ষ্য করে হামলা চালানো হয়। পশ্চিমতীরে ইহুদি বসতি স্থাপনকে কেন্দ্র করে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে সরাসরি শান্তি আলোচনা স্থগিত হয়ে থাকার সময়টিতে এ হামলা চালালো ইসরায়েল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবি/এলকিউ