২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আলোচনা ছাড়া বিকল্প নেই ছয় বিশ্বশক্তির: ইরান

পরমাণু কর্মসূচি নিয়ে ইরানের সঙ্গে আলোচনায় বসা ছাড়া ছয় বিশ্বশক্তির আর কোন বিকল্প পথ নেই বলে রোববার মন্তব্য করেছেন প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2010, 02:47 PM

Updated : 25 Aug 2022, 07:08 PM

তেহরান , অক্টোবর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---- পরমাণু কর্মসূচি নিয়ে ইরানের সঙ্গে আলোচনায় বসা ছাড়া ছয় বিশ্বশক্তির আর কোন বিকল্প পথ নেই বলে রোববার মন্তব্য করেছেন প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ। আগামী মাসে ক্ষমতাধর রাষ্ট্রগুলোর সঙ্গে আলোচনায় বসার আগে এ আগ্রাসী মন্তব্য করলেন ইরানের প্রেসিডেন্ট আহমাদিনেজাদ। তিনি বলেন, ''প্রথম থেকেই আমরা বলেছি ইরানের সঙ্গে আলোচনা করাই সবচেয়ে ভালো উপায়। এ ছাড়া আর কোন বিকল্প নেই। বাকি সব রাস্তাই বন্ধ।'' ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় আরদেবিল শহরে এক ভাষণে আহমাদিনেজাদ একথা বলেন। ছয় বিশ্বশক্তি যুক্তরাষ্ট্র, বিট্রেন, রাশিয়া, চীন, ফ্রান্স ও র্জামানির সঙ্গে ইরানের আলোচনায় বসার তারিখ নির্দিষ্ট হওয়ার পর এটিই আহমেদিনেজাদের প্রথম মন্তব্য। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে এ আলোচনা হওয়ার কথা রয়েছে ১৫ থেকে ১৮ নভেম্বরে। আহমেদিনেজাদ সবসময় জোর দিয়ে বলে এসেছেন, পরমাণু আলোচনা সবসময়ই পারস্পরিকভাবে ন্যায়সঙ্গত ও শ্রদ্ধার ভিত্তিতে অনুষ্ঠিত হতে হবে এবং বিশ্বের শক্তিধর দেশগুলোকে ইরানের পূর্ব শর্তগুলোকে গুরুত্ব দিতে হবে। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর ধারণা, বেসামরিক পরমাণু কর্মসূচির আড়ালে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে। তবে ইরান বরাবরই এ পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালনা করা হচ্ছে বলে দাবি করে আসছে। ইরানের পরমাণু কর্মসূচির কারণে জাতিসংঘ এ পর্যন্ত তেহরানের ওপর চার দফা অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে। সূত্র: এএফপি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবি/এলকিউ/২০৩৭ ঘ.