২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কঙ্গো ধর্ষণ: হুকুমদাতার ওপর নিষেধাজ্ঞার আহ্বান

কঙ্গোতে ধর্ষণের ঘটনায় রুয়ান্ডার হুতু বিদ্রোহী নেতা সেরাফিমের ওপর নিষেধজ্ঞা আরোপের বিষয়টি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বিবেচনা করা উচিৎ বলে বৃহস্পতিবার জানিয়েছেন জাতিসংঘের এক কর্মকর্তা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2010, 07:10 AM

Updated : 25 Aug 2022, 07:07 PM

জাতিসংঘ, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- কঙ্গোতে ধর্ষণের ঘটনায় রুয়ান্ডার হুতু বিদ্রোহী নেতা সেরাফিমের ওপর নিষেধজ্ঞা আরোপের বিষয়টি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বিবেচনা করা উচিৎ বলে বৃহস্পতিবার জানিয়েছেন জাতিসংঘের এক কর্মকর্তা। গত ৩০ জুলাই থেকে ৩ অগাস্ট পর্যন্ত কঙ্গোর পূর্বাঞ্চলীয় লুভুঙ্গি এলাকাটি দখলে রেখেছিল রুয়ান্ডার হুতু বিদ্রোহীদের সংগঠন এফডিএলআর। এ সময় তারা শত শত গ্রামবাসীকে ধর্ষণ করে। জাতিসংঘের হিসেব অনুযায়ী কমপক্ষে ৩০৩ জন ওই বর্বরোচিত ঘটনার শিকার হয়। জাতিসংঘের 'সশস্ত্র সংঘাতে যৌন সহিংসতা' বিষয়ক বিশেষ প্রতিনিধি মার্গোট স্ট্রম জানিয়েছেন, এফডিএলআর নেতা লেফটেন্যান্ট কর্নেল সেরাফিম ওই গণধর্ষণের ঘটনার মূল হোতা। আর তাই তাকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত করার আবেদন করেছি। নিরাপত্তা পরিষদের সদস্যদের স্ট্রম বলেন, সেরাফিম গণধর্ষণের নির্দেশ দিয়েছেন। ঘটনার প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে তার ওপর নিষেধাজ্ঞা জারির করার সিদ্ধান্ত নেয়া যেতে পারে। চলতিমাসের শুরুতে এই গণধর্ষণের সঙ্গে জড়িত 'কর্নেল মেয়েলে' নামে এক বিদ্রোহী কমান্ডারকে আটক করে জাতিসংঘ শান্তিরক্ষীরা। কঙ্গোয় জাতিসংঘ শান্তিরক্ষীদের সবচেয়ে বড় মিশন নিয়োজিত। তারপরও শান্তিরক্ষীরা নিজেদের ঘাঁটি থেকে মাত্র ২০ মাইল দূরে এই গণধর্ষণ প্রতিরোধ করতে না পারায় ঘটনায় বিশ্বব্যাপী সমালোচনার ঝড় ওঠে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১২৫০ঘ.