কোপিয়াপো, চিলি, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভূ-পৃষ্ঠ থেকে ২ হাজার ৫০ ফুট গভীরে চিলির এক কয়লা খনিতে আটকা পড়েছিলো তারা। ক্ষুধা, আতঙ্ক আর অসুস্থতা জেঁকে বসেছিল ওই খনি শ্রমিকদের।
এরপর দেখতে দেখতে কাটল ৬৯ টি দিন। ১৩ অক্টোবর বুধবার একে একে ভূপৃষ্ঠের আলো ফিরতে শুরু করলো তারা। প্রথমে বেরিয়ে এলেন মারিয়ো সেপুলভেদা, বললেন: "এতদিন আমি ঈশ্বরের সঙ্গে ছিলাম, দিন কেটেছে শয়তানের সঙ্গেও।"
কেমন ছিলো তারা সেই দুর্বিষহ দিনগুলিতে? কিভাবে কাটলো এতোগুলো দিন?
৫ আগস্ট আটকা পড়েছিলো তারা। ধারণা করা হয়েছিল তারা হারিয়ে গেছে চিরতরে। কিন্তু ১৭ দিন পর খনির ভেতর থেকে তাদের সাড়া মেলে।
শ্রমিকদের সঙ্গে যোগাযোগের আগ পর্যন্ত প্রতি ৪৮ ঘন্টায় সামান্য মাছ, অর্ধেক বিস্কুট আর আধা গ্লাস দুধ খেয়ে কেটেছে তাদের দিন।
এরপর হতে 'ডোভস' নামের একটি প্লাস্টিকের টিউব দিয়ে তাদের কাছে পাঠানো হয় হাইড্রেশন জেল, স্যুপ ও প্রয়োজনীয় ওষুধ।
তারপর চিকিৎসকের পরামর্শমতো ভাত ও মাংসসহ ভারী খাবার পাঠানো হয়।
প্রতিদিন নিয়ম করে তাদের পাঠানো হতো সকালের নাস্তা, দুপুরের খাবার রাতের খাবার ও বিকেলের চা।
ভেতরে জ্বলছিল ৫০০ ওয়াটের একটি বাল্ব। এর আলো জ্বালানো-নেভানোর মধ্য দিয়ে ভূপৃষ্ঠের দিন-রাতের সঙ্গে তাদের সময়ের সামঞ্জস্য তৈরি করা হয়েছিল।
এছাড়া মনোবিজ্ঞানীদের পরামর্শ মতো শ্রমিকরা নিয়মিত ব্যায়ামও করতো। ছোট প্রজেক্টরের মাধ্যমে তাদের ফুটবল খেলা দেখারও ব্যবস্থা করা হয়েছিল। পেলে আর ম্যারাডোনার খেলার বিভিন্ন ভিডিওচিত্র পেয়েছিলো তারা।
তাছাড়া, কার্ডসহ অন্যান্য খেলা খেলতো তারা নিজেরাও।
কয়েক সপ্তাহ ধরে তাদের কাছে সা
bdnews24