লন্ডন, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ১৯৮৯ সালে মৃত্যুপরোয়ানা জারির পর কাটানো সময় নিয়ে স্মৃতিকথা লিখছেন সালমান রুশদি।
'দ্য স্যাটানিক ভার্সেস' লেখার পর ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খোমেনি ইসলাম ধর্মীয় অনুভূতিতে আঘাত হানা হয়েছে দাবি করে রুশদিকে হত্যার ফতোয়া দেন।
এরপর থেকে রুশদি আর স্বাভাবিক জীবন-যাপন করতে পারেননি। অনেকটাই আত্মগোপনে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে থাকতে হচ্ছে তাকে।
৬৩ বছর বয়সী এই লেখক রয়টার্সকে এক সাক্ষাৎকারে জানান, "আমি এই স্মৃতিকথা লেখা শুরু করেছি। ইতোমধ্যে প্রায় ১শ' পৃষ্ঠা লেখা হয়ে গেছে। আমি লক্ষ্য স্থির করেছি আগামী বছরের শেষ নাগাদ এটি শেষ করবো।"
বিতর্কিত এই লেখকের শিশুতোষ বই 'লুকা অ্যান্ড দ্য ফায়ার অব লাইফ' স
bdnews24