ওয়াশিংটন, অক্টোবর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ২০০৯ সালে যুক্তরাষ্ট্রে চাকরি হারানো মানুষের সংখ্যা আগের সরকারি হিসাবের চেয়ে অনেক বেশি।
বৈশ্বিক অর্থনৈতিক মহামন্দার সময়ের চেয়েও ২০০৯ সালের মার্চ থেকে গত ১২ মাসে বেশি মানুষ চাকরি হারিয়েছে।
২০০৯ সালের মার্চ থেকে ১২ মাসে চাকরি হারানো মানুষের প্রকৃত সংখ্যার সঙ্গে সরকারি পরিসংখ্যানের যে অসঙ্গতি, তা জানিয়ে শুক্রবার প্রাথমিক একটি হিসাব প্রকাশ করবে শ্রম মন্ত্রণালয়।
এ বছরের শুরুর দিকে সরকার স্বীকার করে, তাদের হিসাবে ২০০৯ সালের মার্চ থেকে ৯ লাখ ২ হাজার মানুষের চাকরি হারানোর ঘটনা বাদ পড়েছে।
আর এ জন্য তারা কয়টি কোম্পানি বন্ধ হয়ে গেছে এবং কয়টি নতুন কোম্পানি চালু হয়েছে সে বিষয়ে সরকারের ভুল পরিসংখ্যানকে দায়ী করেছে।
তবে এ ভুল হিসাবের জন্য দায়ী তথাকথিত জন্ম-মৃত্যু মডেলকে এখনও পরিবর্তন করেনি তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এএইচ/সিআর/১২৪০ঘ.
bdnews24