২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ন্যাটোর জ্বালানিবাহী ট্যাঙ্কারে আরো হামলার হুমকি

আফগানিস্তানে ন্যাটো সেনাদের জ্বালানি তেল সরবরাহকারী ট্যাঙ্কারে আরো হামলা চালানোর হুমকি দিয়েছে পাকিস্তানের তালেবান গোষ্ঠী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2010, 10:59 AM

Updated : 25 Aug 2022, 06:45 PM

ইসলামাবাদ, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- আফগানিস্তানে ন্যাটো সেনাদের জ্বালানি তেল সরবরাহকারী ট্যাঙ্কারে আরো হামলা চালানোর হুমকি দিয়েছে পাকিস্তানের তালেবান গোষ্ঠী। পাক তালেবান মুখপাত্র টেলিফোনে রয়টার্সের কাছে এ হুমকির কথা বলেন। সোমবার ইসলামাবাদের কাছে ন্যাটোর জ্বালানি সরবরাহকারী ট্যাঙ্কারে হামলার দায় স্বীকার করেছে তালেবানরা। তালেবান মুখপাত্র আজম তারিক অজ্ঞাত স্থান থেকে টেলিফোনে রয়টার্সকে বলেন, "আমাদের মুজাহিদরা এ হামলা চালিয়েছে। পাকিস্তানের সীমানার মধ্যে ড্রোন হামলা ও বিদেশি সেনাদের হামলার প্রতিশোধ নিতে আমরা সারা দেশে এ হামলা চালিয়ে যাব।" তালেবান জঙ্গিদের লক্ষ্য করে স